তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতম্ ।
পতিং পতীনাং পরমং পরস্তাদ্ বিদাম দেবং ভুবনেশমীড্যম্ ॥ ৭ ॥
ব্যাখ্যা—ওই পরব্রহ্ম পরমাত্মা সমস্ত ঈশ্বরের, সমস্ত লোকপালেরও মহান শাসক । লোকপালেরা ওই পরমেশ্বরের অধীন থেকে জগতের শাসন করেন । সমস্ত দেবতাগণেরও তিনি পরমারাধ্য । সকল পতিগণের, রক্ষকগণেরও পরম পতি তিনি । তিনি নিখিল ব্রহ্মাণ্ডের স্বামী । ওই স্তুত্য প্রকাশস্বরূপ পরমদেব পরমাত্মাকে আমরা সকলের পূর্ববর্তী বলেই জানি । তাঁর থেকে পর অর্থাৎ শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নেই । তিনিই এই জগতের সর্বশ্রেষ্ঠ কারণ । তিনি সর্বরূপ হয়েও সমস্ত কিছু থেকে পৃথক॥ ৭ ॥