যস্য দেবে পরা ভক্তির্যথা দেবে তথা গুরৌ ।
তস্যৈতে কথিতা হ্যর্থাঃ প্রকাশন্তে মহাত্মনঃ ।
প্রকাশন্তে মহাত্মনঃ ॥ ২৩ ॥
ব্যাখ্যা—যে সাধকের সাধ্যে অর্থাৎ পরমদেব পরমেশ্বরে উত্তমা ভক্তি বিদ্যমান, সেইরূপ ভক্তি যদি নিজ শ্রীগুরুদেবেও হয় তাহলে সেই মনস্বী পুরুষের হৃদয়ে পূর্বোক্ত রহস্যময় অর্থ সুষ্ঠুরূপে প্রকাশিত হয় । অতএব, জিজ্ঞাসুকে প্রকৃত নিষ্ঠাবান, শ্রদ্ধাবান এবং ভক্তিমান হতে হবে । মন্ত্রে অন্তিম বাক্যের পুনরাবৃত্তি গ্রন্থ সমাপ্তির সূচক॥ ২৩ ॥