স তন্ময়ো হ্যমৃত ঈশসংস্থো জ্ঞঃ সর্বগো ভুবনস্যাস্য গোপ্তা ।
য ঈশে অস্য জগতো নিত্যমেব নান্যো হেতুর্বিদ্যতে ঈশনায় ॥ ১৭ ॥
ব্যাখ্যা—যাঁর স্বরূপ পূর্বমন্ত্রে বর্ণিত হয়েছে, সেই পরব্রহ্ম পরমেশ্বরই এই অখিল জগতের স্বরূপে স্থিত অমৃতস্বরূপ, একরস । উৎপত্তি বিনাশহেতু জাগতিক পরিবর্তন হয় কিন্তু কদাপি তাঁর পরিবর্তন হয় না । তিনি সকল ঈশ্বরমধ্যে, সমস্ত লোকের পালনের জন্য নিযুক্ত লোকপালগণমধ্যেও অন্তর্যামীরূপে স্থিত । সর্বজ্ঞ, সর্বত্র পরিপূর্ণ পরমেশ্বরই এই সমস্ত ব্রহ্মাণ্ডের রক্ষা করেন । তিনিই এই সম্পূর্ণ জগতের সর্বদা যথাযোগ্য নিয়ন্ত্রণ এবং সঞ্চালন করেন । দ্বিতীয় কেউ জগতের প্রশাসকরূপে উপযুক্ত বলে প্রতীত হন না, অপর কেউ-ই সকলের উপর শাসন করতে সমর্থ নন॥ ১৭ ॥
সম্বন্ধ—উপরি-উক্ত পরব্রহ্ম পরমাত্মাকে জানার এবং লাভ করার জন্য সাধনরূপে তাঁরই শরণ নেওয়ার প্রকার বলা হচ্ছে—