একো দেবঃ সর্বভূতেষু গূঢ়ঃ সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা ।
কর্মাধ্যক্ষঃ সর্বভূতাধিবাসঃ সাক্ষী চেতা কেবলো নির্গুণশ্চ ॥ ১১ ॥
ব্যাখ্যা—ওই একমাত্র পরমদেব পরমেশ্বর সমস্ত প্রাণিকুলের হৃদয়দেশরূপী গুহায় বিরাজমান, তিনি সর্বব্যাপী, সমস্ত প্রাণীর অন্তর্যামী । একমাত্র তিনিই সকল কর্মের অধিষ্ঠাতা । সমস্ত প্রাণীর নিবাসস্থল তিনিই । তিনি সকলের আশ্রয়স্বরূপ । তিনি সকলের সাক্ষী, শুভাশুভ কর্মের দর্শক পরম চেতনস্বরূপ তথা সকলের চৈতন্যের উৎস, সর্বতোভাবে বিশুদ্ধ অর্থাৎ নির্লেপ এবং প্রকৃতির গুণাবলীর অতীত বস্তু অর্থাৎ তিনি গুণাতীত॥ ১১ ॥