সর্বা দিশ ঊর্ধ্বমধশ্চ তির্যক্ প্রকাশয়ন্ ভ্রাজতে যদ্বনড্বান্ ।
এবং স দেবো ভগবান্ বরেণ্যো যোনিস্বভাবানধিতিষ্ঠত্যেকঃ ॥ ৪ ॥
ব্যাখ্যা—যেরূপ সূর্য সমস্ত দিকে, উপর নীচে তথা আড়াআড়িভাবে অর্থাৎ সর্বদিকে নিজ জ্যোতি প্রকাশিত করতে করতে দেদীপ্যমান হন, সেইরূপ সর্ববিধ ঐশ্বর্যসম্পন্ন পরমেশ্বর একাই সমস্ত কারণরূপ ভিন্ন-ভিন্ন শক্তির অধিষ্ঠাতা হয়ে ওই সমস্তের সঞ্চালন করেন । সকলকে নিজ-নিজ কার্য করার সামর্থ্য দান করে যথাযোগ্য কার্যে প্রবৃত্ত করান॥ ৪ ॥
সম্বন্ধ—উপরোক্ত বিষয়ের নিম্নমন্ত্রে স্পষ্টীকরণ করা হচ্ছে—