ভাবগ্রাহ্যমনীড়াখ্যং ভাবাভাবকরং শিবম্ ।
কলাসর্গকরং দেবং যে বিদুস্তে জহুস্তনুম্ ॥ ১৪ ॥
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমেশ্বর আশ্রয়রহিত অর্থাৎ শরীররহিত একথা তো প্রসিদ্ধই । তিনিই জগতের উৎপত্তি এবং সংহারকারী তথা (প্রশ্নোপনিষদ্ ৬ ।৬ ।৪তে উক্ত) ষোড়শ কলারও উৎপাদক । ওইরূপ হওয়া সত্ত্বেও কল্যাণস্বরূপ আনন্দময় পরমেশ্বর শ্রদ্ধা, ভক্তি এবং প্রেমভাবনায় বশীভূত হন, ধরা দেন । যে মানুষ ওই পরমদেব পরমেশ্বরকে জানেন, তিনি শরীরের সঙ্গে নিজের সম্বন্ধ চিরতরে ত্যাগ করেন অর্থাৎ এই সংসার চক্র থেকে মুক্তি লাভ করেন ।
এই রহস্য জ্ঞাত হয়ে যথাশীঘ্র ওই পরম সুহৃদ, পরম দয়ালু, পরম প্রেমী, সর্বশক্তিমান, সর্বাধার, সর্বেশ্বর পরমাত্মাকে জানার এবং পাওয়ার জন্য মানুষের ব্যাকুল হওয়া দরকার । শ্রদ্ধা এবং ভক্তিভাবে তাঁর আরাধনা করা অত্যাবশ্যক॥ ১৪ ॥