তদেবাগ্নিস্তদাদিত্যস্তদ্বায়ুস্তদু চন্দ্রমাঃ ।
তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদাপস্তৎ প্রজাপতিঃ ॥ ২ ॥(১)
(১)এই মন্ত্রটি যজুর্বেদের ৩২ ।১-এও উল্লিখিত রয়েছে ।
ব্যাখ্যা—পরব্রহ্মই হলেন অগ্নি, জল, সূর্য, বায়ু, চন্দ্রমা, অন্যান্য প্রকাশময় নক্ষত্রাদি প্রজাপতি এবং ব্রহ্মা । এই সমস্তই এক অদ্বিতীয় পরব্রহ্ম পরমেশ্বরের বিভূতি । এই সবের অন্তর্যামী আত্মা তিনিই । অতএব এহ সমস্ত হল তাঁরই স্বরূপ । এইভাবে সম্পূর্ণ জগদ্রূপে পরমাত্মার চিন্তন করা উচিত॥ ২ ॥