যো দেবানামধিপো যস্মিঁল্লোকা অধিশ্রিতাঃ ।
য ঈশে অস্য দ্বিপদশ্চতুষ্পদঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম ॥ ১৩ ॥
ব্যাখ্যা—যে সর্বনিয়ন্তা পরমেশ্বর সমস্ত দেবতার অধিপতি, যাঁর মধ্যে নিখিল বিশ্ব আশ্রিত অর্থাৎ স্থূল, সূক্ষ্ম এবং অব্যক্ত অবস্থায় যিনি সর্বদাই সকলের আশ্রয়, যিনি দ্বিপদ এবং চতুষ্পদ তথা সকল প্রাণীরও প্রশাসক, সেই আনন্দস্বরূপ পরমদেব সর্বাধার সর্বশক্তিমান পরমেশ্বরকে আমরা শ্রদ্ধাপূর্বক হবিন্ প্রদান করে যেন পূজা করি । অর্থাৎ সর্বস্ব তাঁকে সমর্পণ করে যেন আমরা তাঁর চিন্তায় নিমগ্ন থাকি । এই হল তাঁকে পাওয়ার সহজ উপায়॥ ১৩ ॥