যো দেবানাং প্রভবশ্চোদ্ভবশ্চ বিশ্বাধিপো রুদ্রো মহর্ষিঃ ।
হিরণ্যগর্ভং পশ্যত জায়মানং স নো বুদ্ধ্যা শুভয়া সংযুনক্তু ॥ ১২ ॥
ব্যাখ্যা—রুদ্ররূপ পরমেশ্বর, যিনি সকলের নিয়ন্ত্রক, ইন্দ্রাদি সকল দেবতাগণকে সৃষ্টি করেন এবং পূর্ণাঙ্গ রূপ প্রদান করেন তথা যিনি সর্বাধিপতি এবং মহান জ্ঞানসম্পন্ন (সর্বজ্ঞ), যিনি সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথমে উৎপন্ন হিরণ্যগর্ভকে দেখেছিলেন অর্থাৎ যিনি ব্র্রহ্মারও প্রাগ্বর্তী, সেই পরমদেব পরমাত্মা আমাদের শুভবুদ্ধি-সংযুক্ত করুন । তাহলে আমরা তাঁর দিকে অগ্রসর হয়ে তাঁকে লাভ করতে সমর্থ হব । শুভবুদ্ধি তাকেই বলা হয় যা জীবকে পরম কল্যাণময় পরমাত্মার দিকে নিয়ে যায় । গায়ত্রী মন্ত্রেও এই বুদ্ধির জন্য প্রার্থনা করা হয়েছে । এই উপনিষদের তৃতীয় অধ্যায়ে এই মন্ত্র আলোচিত হয়েছে (৩ ।৪)॥ ১২ ॥