যো যোনিং যোনিমধিতিষ্ঠত্যেকো যস্মিন্নিদং স চ বি চৈতি সর্বম্ ।
তমীশানং বরদং দেবমীড্যং নিচায্যেমাং শান্তিমত্যন্তমেতি ॥ ১১ ॥
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমেশ্বর প্রতিটি প্রজাতির (প্রাণীর) একমাত্র অধ্যক্ষ বা অধিষ্ঠান । জগতে যতপ্রকার কারণ স্বীকৃত, সে সবের একমাত্র তিনিই হলেন অধিষ্ঠাতা । কোনো কার্য উৎপন্ন করার শক্তি সর্বকারণের মূলকারণ একমাত্র পরমাত্মাতেই বিদ্যমান । পরমাত্মাই সকলকে নিয়ন্ত্রণ করেন, তথা সকলের যথাযোগ্য ব্যবস্থা করেন । এই নিখিল বিশ্ব প্রলয়কালে পরব্রহ্মেই বিলীন হয় আবার পুনঃ সৃষ্টিকালে তাঁর থেকেই নানা রূপে উৎপন্ন হয়ে প্রকাশিত হয় । ওই সর্বনিয়ন্তা বরদায়ক, একমাত্র স্তুত্য, পরমদেব, সর্বসুহৃদ, সর্বেশ্বর পরমাত্মাকে জেনে জীব পরমনির্বাণরূপ প্রশান্তি লাভ করে । শ্রীমদ্ভগবদ্গীতায় একে শাশ্বতী শান্তি (৯ ।৩১), পরা শান্তি (১৮ ।৬২) প্রভৃতি নামে উল্লেখ করা হয়েছে॥ ১১ ॥