ততঃ পরং ব্রহ্মপরং বৃহন্তং যথানিকায়ং সর্বভূতেষু গূঢ়ম্ ।
বিশ্বস্যৈকং পরিবেষ্টিতারমীশং তং জ্ঞাত্বাঽমৃতা ভবন্তি ॥ ৭॥
ব্যাখ্যা—পূর্বোক্ত জীবসমুদয়রূপ জগৎ অপেক্ষা এবং হিরণ্যগর্ভ নামক ব্রহ্মা অপেক্ষাও শ্রেষ্ঠ যিনি, যিনি সমস্ত প্রাণীমধ্যে তাদের শরীরের অনুরূপ হয়ে রয়েছেন, সর্বদিকে সমস্ত জগৎকে বেষ্টন করে রয়েছেন তথা সর্বত্র ব্যাপ্ত এবং মহান, সেই একমাত্র পরমেশ্বরকে জ্ঞাত হয়ে জ্ঞানিগণ অমর হন । তাঁদের পুনঃ জন্ম-মরণ হয় না॥ ৭ ॥
সম্বন্ধ—এখন জ্ঞানী মহাপুরুষের অনুভূতির কথা জানিয়ে পরমাত্মজ্ঞানের ফলের দৃঢ়তা সম্বন্ধে বলছেন—