যা তে রুদ্র শিবা তনূরঘোরা।়পাপকাশিনী ।
তয়া নস্তনুবা শন্তময়া গিরিশন্তাভিচাকশীহি॥ ৫ ॥(১)
(১)যজুর্বেদের ১৬ অধ্যায়ের দ্বিতীয় মন্ত্রটিও এরূপে বর্তমান ।
ব্যাখ্যা—হে রুদ্রদেব ! তোমার যে বিভীষিকাশূন্য তথা পুণ্যকর্ম দ্বারা প্রকাশযোগ্য কল্যাণময়ী সৌম্য মূর্তি, যা দর্শন করে মানুষ পরমানন্দে নিমগ্ন হয়, হে গিরিশন্ত ! পর্বতে নিবাসকারী সকল লোকের সুখদায়ক হে পরমেশ্বর ! কৃপা করে সেই পরম শান্ত মূর্তিতে আমাদের দিকে দৃষ্টিপাত করো । তোমার কৃপাদৃষ্টিপূর্ণ অবলোকনে আমরা পবিত্র হয়ে তোমাকে লাভ করব॥ ৫ ॥