যো দেবানাং প্রভবশ্চোদ্ভবশ্চ বিশ্বাধিপো রুদ্রো মহর্ষিঃ ।
হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্বং স নো বুদ্ধ্যা শুভয়া সংযুনক্তু ॥ ৪॥
ব্যাখ্যা—সকলের প্রশাসক রুদ্ররূপ পরমেশ্বর ইন্দ্রাদি সকলের উৎপাদক এবং পরিবর্ধক তথা যিনি সকলের অধিপতি এবং মহান জ্ঞানী—সর্বজ্ঞ, যিনি সৃষ্টির প্রারম্ভে হিরণ্যগর্ভকে উৎপন্ন করেছেন, তিনি আমাদিগকে শুভবুদ্ধি-সংযুক্ত করুন॥ ৪ ॥