অপাণিপাদো জবনো গ্রহীতা পশ্যত্যচক্ষুঃ স শৃণোত্যকর্ণঃ ।
স বেত্তি বেদ্যং ন চ তস্যাস্তি বেত্তা তমাহুরগ্র্যং পুরুষং মহান্তম্ ॥ ১৯ ॥
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমাত্মা হস্তরহিত হয়েও সর্বত্র সকল বস্তু গ্রহণ করেন । চরণশূন্য হয়েও অতীব তীব্র গতিতে তিনি যথা-তথা গমনাগমন করেন । চক্ষুন্শূন্য হয়েও সর্বত্র সব কিছু তিনি অবলোকন করেন । কর্ণপটল না থাকলেও সর্বত্র সব শ্রবণ করেন । তিনি নিখিল জ্ঞেয় বস্তু সম্বন্ধে অবগত । কিন্তু তাঁকে জানেন এহেন জ্ঞাতার একান্তই অভাব । তিনি সর্বজ্ঞ তাই অল্পজ্ঞ তাঁকে জানবে কীভাবে ! জ্ঞানী ব্যক্তি তাঁর সম্বন্ধে বলেন যে তিনি সকলের আদি, পুরাতন, মহান পুরুষ॥ ১৯ ॥