সর্বেন্দ্রিয়গুণাভাসং সর্বেন্দ্রিয়বিবর্জিতম্ ।
সর্বস্য প্রভুমীশানং সর্বস্য শরণং বৃহৎ ॥ ১৭ ॥
ব্যাখ্যা—সর্বশক্তিমান পরমপুরুষ পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়শূন্য । দেহ-ইন্দ্রিয় শূন্য হয়েও তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্যক্রূপে জ্ঞাত । সকলের স্বামী, পরম সমর্থ, সকলের প্রশাসক তিনিই । অতএব তাঁর আশ্রিত হওয়া মানুষের ঐকান্তিক কর্তব্য । তাহলে মানবশরীরের উপযোগিতা সার্থক হয় । এই মন্ত্রের পূর্বার্ধ শ্রীমদ্ভগবদ্গীতাতেও আলোচিত হয়েছে (১৩ ।১৪)॥১৭ ॥