পুরুষ এবেদ ্ঁ সর্বং যদ্ভূতং যচ্চ ভব্যম্ ।
উতামৃতত্বস্যেশানো যদন্নেনাতিরোহতি ॥ ১৫ ॥(১)
(১) এই মন্ত্রটি যজুর্বেদের ৩১, ২, ঋগ্বেদের ১০ ।৯০ ।২ এবং অথর্ববেদের ১৯ ।৬ ।৪তেও উল্লিখিত রয়েছে ।
ব্যাখ্যা—যিনি সর্বপ্রথম হয়েছেন, যিনি ভবিষ্যতে হবেন এবং যিনি বর্তমানে অন্ন দ্বারা অর্থাৎ খাদ্য পদার্থ দ্বারা বর্ধিত হচ্ছেন—স্থাবর-অস্থাবর সবই পরমপুরুষ পরমাত্মারই স্বরূপ । তিনি স্বয়ং নিজ স্বরূপভূত অচিন্ত্যশক্তি দ্বারা ওই সমস্ত রূপে প্রকট হন তথা তিনিই অমৃতস্বরূপ মোক্ষের স্বামী অর্থাৎ জীবকুলকে সংসারের বন্ধন থেকে মুক্ত করেন । অতএব, তাঁকে লাভ করতে হলে তাঁর শরণাগত হওয়া উচিত॥ ১৫ ॥