সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাৎ ।
স ভূমিং বিশ্বতো বৃত্বাঽত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম্ ॥ ১৪ ॥(১)
(১) এই মন্ত্রটি যজুর্বেদের ৩১ ।১, ঋগ্বেদের ১০ ।৯০ ।১ এবং অথর্ববেদের ১৯ ।৬ ।১তেও উল্লিখিত রয়েছে ।
ব্যাখ্যা—পরমপুরুষ পরমেশ্বরের সহস্র মস্তক সহস্র নয়ন সহস্র চরণ বিদ্যমান । তিনি সকল প্রকার অবয়বশূন্য হয়েও অসংখ্য মস্তকবিশিষ্ট অনন্ত নয়নবিশিষ্ট তথা অনন্ত চরণযুক্ত । সম্পূর্ণ জগৎকে আবৃত করে তিনি সর্বত্র ব্যাপ্ত । তথাপি নাভির উপরদেশে অর্থাৎ নাভি থেকে দশাঙ্গুল পরিমাণবিশিষ্ট উপরিস্থানে তিনি বিরাজমান । সর্বব্যাপী হয়েও তিনি ওই হৃদয়রূপ গহ্বরে বিরাজমান । তাৎপর্য হল যে, বিভিন্ন গুণ-ধর্মের তিনিই একমাত্র আশ্রয়॥ ১৪ ॥