মহান্ প্রভুর্বৈ পুরুষঃ সত্ত্বস্যৈষ প্রবর্তকঃ ।
সুনির্মলামিমাং প্রাপ্তিমীশানো জ্যোতিরব্যয়ঃ ॥ ১২ ॥
ব্যাখ্যা—নিশ্চয়ই তিনি সমস্ত কিছুর প্রশাসক মহান প্রভু তথা অবিনাশী এবং প্রকাশস্বরূপ পরমপুরুষ পুরুষোত্তম পূর্বোক্ত এই সুনির্মল প্রাপ্তির প্রতি অর্থাৎ নিজ আনন্দময় বিশুদ্ধ স্বরূপ প্রাপ্তির জন্য মানুষের অন্তঃকরণকে প্রেরিত করেন প্রত্যেক মানুষকে তিনি নিজের দিকে আকৃষ্ট করেন । তথাপি এই মূর্খ জীব সর্বপ্রকার সুযোগ পেয়েও তাঁর প্রেরণানুসারে তাঁকে প্রাপ্তির জন্য তৎপর হয় না॥ ১২ ॥