সর্বাননশিরোগ্রীবঃ সর্বভূতগুহাশয়ঃ ।
সর্বব্যাপী স ভগবাংস্তস্মাৎ সর্বগতঃ শিবঃ ॥ ১১ ॥
ব্যাখ্যা—সর্বেশ্বর শ্রীভগবানের সর্বদিকে মস্তক, মুখ এবং গ্রীবা বিদ্যমান । তিনি সর্বত্রই বিভিন্ন কর্ম বিভিন্ন অঙ্গ দ্বারা করতে সমর্থ । সমস্ত প্রাণীর হৃদয়ে তিনি নিবাস করেন । তিনি সর্বব্যাপী । এই কথার তাৎপর্য হল—সাধক তাঁকে যে সময়েই হোক না কেন, যেখানেই হোক না কেন বা যে রূপেই তাঁকে প্রত্যক্ষ করতে আগ্রহী হন, তাঁকে প্রত্যক্ষ করতে পারেন॥ ১১ ॥