যো দেবো অগ্নে যো অপ্সু যো বিশ্বং ভুবনমাবিবেশ ।
য ওষধীষু যো বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমঃ ॥ ১৭ ॥
ব্যাখ্যা—যে সর্বশক্তিমান পূর্ণব্রহ্ম পরমদেব অগ্নিতে আছেন যিনি জলে বিদ্যমান, যিনি সমস্ত লোকে অন্তর্যামীরূপে প্রবিষ্ট, যিনি ওষধিমধ্যে বিরাজমান এবং যিনি বনস্পতিমধ্যে বিদ্যমান অর্থাৎ যিনি সর্বত্র পরিপূর্ণ, যাঁর বর্ণনা পূর্বে ভিন্ন ভিন্ন ভাবে করা হয়েছে—এমন পরমদেব পরমাত্মাকে নমস্কার । ‘নমঃ’ শব্দটি বারদ্বয় পাঠে অধ্যায়ের সমাপ্তি বুঝতে হবে॥ ১৭ ॥