এষ হ দেবঃ প্রদিশোঽনু সর্বাঃ পূর্বো হ জাতঃ স উ গর্ভে অন্তঃ ।
স এব জাতঃ স জনিষ্যমাণঃ প্রত্যঙ্ জনাংস্তিষ্ঠতি সর্বতোমুখঃ ॥ ১৬ ॥(১)
(১)এই মন্ত্রটি যজুর্বেদের ৩২ অধ্যায়ের চতুর্থ মন্ত্রের অনুরূপ ।
ব্যাখ্যা—নিশ্চয়ই উপরি-উক্ত পরমদেব ব্রহ্ম সমস্ত দিকে ব্যাপ্ত অর্থাৎ তিনি সর্বত্র পরিপূর্ণ । সংসারে এমন কোনো স্থান নেই যেখানে তিনি নেই । ওই প্রসিদ্ধ পরব্রহ্ম পরমাত্মা সর্বপ্রথম হিরণ্যগর্ভরূপে আবির্ভূত হয়েছেন । তিনিই এই ব্রহ্মাণ্ডরূপ গর্ভে অন্তর্যামীরূপে অবস্থিত । বর্তমানে জগৎরূপে তিনিই বিদ্যমান । এমনকি ভবিষ্যতে অর্থাৎ প্রলয়ানন্তর সৃষ্টিকালে তিনিই প্রকট হবেন । এই সমস্ত জীবের মধ্যে তিনিই অন্তর্যামীরূপে বিরাজমান তথা সকলকে সর্বদিকে অবলোকন করেন॥ ১৬ ॥