উদ্গীতমেতৎ পরমং তু ব্রহ্ম তস্মিংস্ত্রয়ং সুপ্রতিষ্ঠাঽক্ষরং চ ।
অত্রান্তরং ব্রহ্মবিদো বিদিত্বা লীনা ব্রহ্মণি তৎপরা যোনিমুক্তাঃ ॥ ৭ ॥
ব্যাখ্যা—যাঁর মহিমা বেদে গীত হয়েছে, যিনি সকলের সর্বোত্তম আশ্রয়, তাঁরই মধ্যে লোকত্রয়ের সমুদয়রূপ সমস্ত বিশ্ব স্থিত । তিনিই উপরি-উক্ত সকলের প্রেরক, অবিনাশী, পরম অক্ষরস্বরূপ, পরম দেব । যাঁরা ধ্যানবলে পরমাত্মার দিব্যশক্তি দর্শন করেছিলেন, সেই বেদরহস্যজ্ঞ ঋষিগণ সকলের প্রেরক পরমাত্মাকে এখানেই নিজ হৃদয়-কন্দরে অন্তর্যামীরূপে উপলব্ধি করে তৎপরায়ণ হয়ে অর্থাৎ সর্বতোভাবে তাঁর শরণ নিয়ে, তাঁতেই লীন হয়েছেন, চিরকালের জন্য জন্ম-মৃত্যুরূপ যোনি থেকে মুক্ত হয়েছেন । তাঁদের মার্গ অনুসরণ করে আমরাও তাঁদের মতো জন্ম-মৃত্যু থেকে মুক্ত হয়ে পরমাত্মাতে লীন হতে পারি॥ ৭ ॥
সম্বন্ধ—এখন ওই পরমাত্ম-স্বরূপের বর্ণনা করে তাঁকে জানার ফল বলছেন—