স্বদেহমরণিং কৃত্বা প্রণবং চোত্তরারণিম্ ।
ধ্যাননির্মথনাভ্যাসাদ্ দেবং পশ্যেন্নিগূঢ়বৎ ॥ ১৪ ॥
ব্যাখ্যা—অগ্নি প্রজ্বলিত করার জন্য যেমন অরণিদ্বয় মথিত হয়, তদ্রূপ নিজ কলেবরে পরমপুরুষ পরমাত্মাকে লাভ করার জন্য শরীরকে নিম্নভাগীয় এবং ওঁকারকে উপরিতন অরণিরূপে প্রস্তুত করতে হবে । অর্থাৎ শরীরকে নীচের অরণির ন্যায় সমভাবে নিশ্চল স্থির রেখে ঊর্ধ্বতন অরণির ন্যায় ওঁকারের বাণী দ্বারা জপ এবং মন দ্বারা তদর্থস্বরূপ পরমাত্মার নিরন্তর চিন্তা করা উচিত । এইভাবে এই ধ্যানরূপ মন্থনের অভ্যাসে সাধক কাষ্ঠস্থ অগ্নির ন্যায় নিজ হৃদয়ে গুপ্তরূপে বিরাজমান পরমদেব পরশ্বেরকে প্রত্যক্ষ করতে সমর্থ হবেন ॥ ১৪ ॥