বহ্নের্যথা যোনিগতস্য মূর্তির্ন দৃশ্যতে নৈব চ লিঙ্গনাশঃ ।
স ভূয় এবেন্ধনযোনিগৃহ্যস্তদ্বোভয়ং বৈ প্রণবেন দেহে ॥ ১৩ ॥
ব্যাখ্যা—যেরূপ, নিজ যোনি অর্থাৎ প্রকট হওয়ার বিশেষ স্থান কাষ্ঠাদিতে স্থিত অগ্নির রূপ প্রতীত হয় না, তবুও এটি বলা ঠিক হবে না যে, অগ্নি নেই । কাষ্ঠে অগ্নি অবশ্যই লভ্য । কারণ অগি—র সত্তা স্বীকার করে অরণি-সমূহের মন্থন করলে ইন্ধনরূপ নিজ স্থান থেকে তা পুনঃ গ্রহণ করা যেতে পারে । সেইরূপ উপরি-উক্ত জীবাত্মা এবং পরমাত্মা হৃদয়রূপ নিজ স্থানে গোপন থেকে প্রত্যক্ষ হন না, কিন্তু ওঁকার জপমাধ্যমে সাধন করলে এই শরীরেই তাঁর সাক্ষাৎকার সম্ভব—এতে কোনো সন্দেহ নেই॥ ১৩ ॥
সম্বন্ধ—ওঁকারের দ্বারা সাধক কীভাবে ওই পরমাত্মার সাক্ষাৎ করেন এই জিজ্ঞাসায় বলছেন—