প্রাপ্য সর্বজ্ঞতাং কৃৎস্নাং ব্রাহ্মণ্যং পদমদ্বয়ম্।
অনাপন্নাদিমধ্যান্তং কিমতঃ পরমীহতে॥৮৫
অন্বয়: কৃৎস্নাম্ (পরিপূর্ণভাবে); সর্বজ্ঞতাম্ (সর্বজ্ঞতা); অনাপন্নাদিমধ্যান্তম্ (আদি, মধ্য এবং অন্ত নেই যার); অদ্বয়ম্ (অদ্বিতীয়); ব্রাহ্মণ্যং পদম্ (ব্রহ্মপদ); প্রাপ্য (লাভ করে); অতঃ (লাভ করার পর); পরম্ (সর্বোচ্চ); কিম্ (কি বস্তু); ঈহতে (পেতে ইচ্ছা করে)।
সরলার্থ: কোন প্রাজ্ঞ ব্যক্তি যদি সম্পূর্ণভাবে সর্বজ্ঞ হন, তবে তিনি জন্ম, মৃত্যু এবং তাদের মধ্যবর্তী অবস্থাকেও জয় করে থাকেন। তারপর তাঁর আর আকাঙ্ক্ষার কি বা থাকতে পারে?
ব্যাখ্যা: প্রকৃত ‘ব্রাহ্মণ’ তিনিই যিনি ব্রহ্মকে জানেন। এমন ব্যক্তি সর্বজ্ঞ। আবার তাঁর মনে হয় তিনি যা চেয়েছেন, সব পেয়েও গেছেন। ব্রহ্মপদ লাভ করার পর তাঁর আর কি বা আকাঙ্ক্ষা থাকতে পারে?