স্বপ্নে চাবস্তুকঃ কায়ঃ পৃথগন্যস্য দর্শনাৎ।
যথা কায়স্তথা সর্বং চিত্তদৃশ্যমবস্তুকম্॥৩৬
অন্বয়: স্বপ্নে চ পৃথক্ অন্যস্য দর্শনাৎ (স্বপ্নে আমাদের মনে হয় যেন আর একটি দেহ আছে); কায়ঃ (সেই দেহ); অবস্তুকঃ (অবস্তু, অলীক); কায়ঃ যথা (ঠিক যেমন সেই দেহটি অলীক); তথা চিত্তদৃশ্যং সর্বম্ (যা কিছু আমরা স্বপ্নে দেখি); অবস্তুকম্ (অবস্তু, অলীক)।
সরলার্থ: স্বপ্নে আমরা অনুভব করি যেন আমাদের আর একটি শরীর আছে। সেই শরীর কিন্তু অবস্তু, অলীক। একইভাবে স্বপ্নে দেখা সব বস্তুও অবস্তু অর্থাৎ অলীক।
ব্যাখ্যা: আচার্য শঙ্কর এই বিতর্ককে আর একটু এগিয়ে নিয়ে গেছেন। তিনি বলেন স্বপ্নে দেখা সব অভিজ্ঞতাই যেমন মিথ্যা, তেমনি জাগ্রত অবস্থার অভিজ্ঞতাও মিথ্যা।