অশক্তিরপরিজ্ঞানং ক্রমকোপোঽথবা পুনঃ।
এবং হি সর্বথা বুদ্ধৈরজাতিঃ পরিদীপিতা॥১৯
অন্বয়: অশক্তিঃ ([যদি] এই প্রশ্নের উত্তর দিতে না পার [তার অর্থ হবে]); অপরিজ্ঞানম্ (তোমার অজ্ঞতা); অথবা (বা [যদি তুমি স্বীকার কর]); ক্রমকোপঃ (একটি অপরটিকে অনুসরণ করবে এমন নয় [কারণ উভয়েই যুগপৎ উপস্থিত]); পুনঃ (তবুও); এবং হি (এইভাবে); সর্বথা (প্রতিটি দৃষ্টিকোণ থেকে); বুদ্ধৈঃ (প্রজ্ঞাবানের দ্বারা); অজাতিঃ (জন্ম না হওয়া); পরিদীপিতা (স্পষ্টতই প্রমাণিত)।
সরলার্থ: যদি তোমরা (দ্বৈতবাদীরা) এই প্রশ্নের উত্তর দিতে না পার, তবে তা তোমাদের অজ্ঞতাই প্রমাণ করবে। যদি বল একযোগে কারণ ও কার্যের উৎপত্তি হয়, তার অর্থ হল কার্য-কারণ-পরম্পরা সম্পর্কে তোমাদের মত তোমরা নিজেরাই খণ্ডন করছ। এইভাবে প্রজ্ঞাবান ব্যক্তিরা সব দিক থেকে বিচার করে উৎপত্তির ধারণাকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছেন।