যদি হেতোঃ ফলাৎসিদ্ধিঃ ফলসিদ্ধিশ্চ হেতুতঃ।
কতরৎ পূর্বনিষ্পন্নং যস্য সিদ্ধিরপেক্ষয়া॥১৮
অন্বয়: ফলাৎ যদি হেতোঃ সিদ্ধিঃ (যদি কার্য থেকে কারণ হয়); হেতুতঃ চ অপি ফলসিদ্ধিঃ (এবং কারণ থেকে কার্য হয়); কতরৎ পূর্বনিষ্পন্নম্ (দুয়ের মধ্যে কোন্টি আগে এসেছে); যস্য অপেক্ষয়া (যার সাহায্যে); [উত্তরস্য ফলস্য] সিদ্ধিঃ (পরের কার্যটি ঘটে থাকে)।
সরলার্থ: কারণ যদি কার্য থেকে আসে এবং কার্যও আসে কারণ থেকে তবে কোন্টি আগে এসে অপরটিকে পরে ঘটতে সাহায্য করেছে?