হেতোরাদিঃ ফলং যেষামাদির্হেতুঃ ফলস্য চ।
তথা জন্ম ভবেত্তেষাং পুত্ৰাজ্জন্ম পিতুর্যথা॥১৫
অন্বয়: যেষাম্ (যাঁদের মতে); ফলং হেতোঃ আদিঃ (ফল [আবার] কারণেরও কারণ); হেতুঃ চ (কারণও); ফলস্য আদিঃ (ফলের কারণ); তেষাম্ (তাঁরা বলতে চান); পুত্ৰাৎ পিতুঃ জন্ম যথা তথা জন্ম ভবেৎ (পুত্রের থেকে পিতার জন্মের মতোই তাঁদের সৃষ্টির ব্যাখ্যা [যা নিতান্তই উদ্ভট])।
সরলার্থ: দ্বৈতবাদীদের মতে ফলই (অর্থাৎ কার্যই) হেতুর (অর্থাৎ কারণের) কারণ, এবং হেতুও (কারণও) আবার ফলের (অর্থাৎ কার্যের) কারণ। তাঁদের মতে উৎপত্তি অনেকটা পুত্রের থেকে পিতার জন্মের মতো—যা নেহাতই উদ্ভট।