বেদা ইতি বেদবিদো যজ্ঞা ইতি চ তদ্বিদঃ।
ভোক্তেতি চ ভোক্তৃবিদো ভোজ্যমিতি চ তদ্বিদঃ॥২২
অন্বয়: বেদবিদঃ বেদাঃ ইতি যাঁরা বেদ বিশ্বাসী তাঁরা মনে করেন বেদই সর্বশ্রেষ্ঠ); যজ্ঞাঃ ইতি তদ্বিদঃ (যাঁরা যাগযজ্ঞ [কর্মযজ্ঞ] করেন তাঁরা যাগযজ্ঞকেই শ্রেষ্ঠ বলে মনে করেন); ভোক্তেতি চ ভোক্তৃবিদঃ (সাংখ্যদের মতে আত্মা কোন কিছুই করেন না অর্থাৎ কোন কিছুই ভোগ করেন না); ভোজ্যম্ ইতি তদ্বিদঃ (পাচক বিশ্বাস করেন খাদ্যবস্তু খাওয়ারই জন্য)।
সরলার্থ: যাঁরা বেদপাঠে অনুরাগী ও অভ্যস্ত তাঁরা বেদকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন। যাঁরা যাগযজ্ঞ (অর্থাৎ কর্মযজ্ঞ) করেন তাঁরা যাগযজ্ঞকেই শ্রেষ্ঠ বলে মনে করেন। আবার সাংখ্যরা বলেন, আত্মা কোন কিছু করেন না। অর্থাৎ আত্মা কর্তা, ভোক্তা নন। (তাঁদের ভাষায় আত্মা পুরুষ এবং পুরুষ সাক্ষীমাত্র।) পাচকরা বলেন খাদ্যবস্তু তো খাওয়ারই জন্য। (পাচকের মতো, অনেক মানুষই মনে করেন জীবন শুধুমাত্র ভোগের জন্য।)