ইন্দ্রিয়েভ্যঃ পরং মনো মনসঃ সত্ত্বমুত্তমম্ ।
সত্ত্বাদধি মহানাত্মা মহতোঽব্যক্তমুত্তমম্ ॥ ৭ ॥
ব্যাখ্যা—ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে এই সকলের প্রভু জীবাত্মা শ্রেষ্ঠ, কেননা এই সকলের ওপরে এই আত্মার অধিকার । মন আদি সকল ইন্দ্রিয় এই জীবাত্মার আজ্ঞা পালন করে । সকলের ওপরে তার প্রভুত্ব । অতএব এই জীবাত্মা শরীর এবং শরীরস্থ মন, বুদ্ধি প্রভৃতি অপেক্ষা শ্রেষ্ঠ । এই জীবাত্মা অপেক্ষা এঁর অব্যক্ত (কারণ) শরীর শ্রেষ্ঠ—যা পরমেশ্বরের সেই প্রকৃতির অংশ এবং এঁকে প্রবল বন্ধনে আবদ্ধ রেখেছে ।
তুলসীদাসের কথায়—‘জেহি বস কীন্হেইঁ জীব নিকায়া’ । গীতাতেও প্রকৃতির তিন গুণের দ্বারা জীবাত্মার বন্ধনের কথা বলা হয়েছে (গীতা ১৪ ।৫)॥ ৭ ॥