ভয়াদস্যাগ্নিস্তপতি ভয়াৎ তপতি সূর্যঃ ।
ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমঃ ॥ ৩ ॥(১)
(১)অনুরূপভাবের মন্ত্র তৈ. উ. (২ ।৮)-এর প্রারম্ভেও রয়েছে ।
ব্যাখ্যা—সমগ্র ব্রহ্মাণ্ডের পরিচালক এবং নিয়ন্ত্রণকর্তা এই পরমেশ্বরের ভয়ে ইন্দ্র, বরুণ, বায়ু এবং যম আদি সকল দেবতা তাঁদের নিজ নিজ কাজ অতি সাবধানতার সঙ্গে সুসম্পন্ন করে থাকেন । অর্থাৎ এঁরই ভয়ে অগ্নি, সূর্য তাপ দেন, বায়ু প্রবাহিত হন, ইন্দ্র বারিপাত করেন এবং পঞ্চম মৃত্যুদেব প্রাণীর জীবনাবসান করেন ।
সারাংশ এই যে জগতে দেবতাদের দ্বারা যে সমস্ত কাজ নিয়মিতরূপে সম্পন্ন হয়, তা সবই হয় ওই সর্বশক্তিমান পরমেশ্বরের অমোঘ বিধানে । তাঁরই শক্তিতে, তাঁরই ইচ্ছায় এই জগৎ-সংসার সুচারুরূপে পরিচালিত হয়॥ ৩ ॥