তাং যোগমিতি মন্যন্তে স্থিরামিন্দ্রিয়ধারণাম্ ।
অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্যয়ৌ ॥ ১১ ॥
ব্যাখ্যা—ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অচঞ্চল অবস্থাকেই যোগ বলা হয় । এই অনুভূতিকে যোগিগণ ‘যোগ’ বলেন, কারণ এই সময় সাধক সমস্ত জাগতিক বিষয় থেকে, সমস্ত রকম বিক্ষেপ থেকে মুক্ত হন । কিন্তু এই যোগের উদ্ভব এবং ভঙ্গের সম্ভাবনা আছে । যেহেতু যোগের ভঙ্গকাল আছে সেই হেতু যোগী সেই পরমাত্মাকে লাভ করার আগ্রহে নিরন্তর যোগযুক্ত থাকতে সচেষ্ট থাকবেন ॥ ১১ ॥