তদেতদিতি মন্যন্তেঽনির্দেশ্যং পরমং সুখম্ ।
কথং নু তদ্বিজানীয়াং কিমু ভাতি বিভাতি বা॥ ১৪ ॥
ব্যাখ্যা—সেই সনাতন পরম আনন্দ আর পরম শান্তি প্রাপ্ত জ্ঞানী মহাপুরুষগণ মনে করেন যে, পরব্রহ্ম পুরুষোত্তমই হলেন ওই অলৌকিক সর্বোপরি পরম শান্তির একমাত্র স্থান, বাক্য বা মন দিয়ে যাঁর কোনো কুল কিনারা পাওয়া যায় না—সেই পরমানন্দস্বরূপ পরমশ্বেরকে আমি কীভাবে অপরোক্ষরূপে জানব ? তিনি কি প্রত্যক্ষ গোচর হন, না শুধু অনুভবেই আসেন ? তাঁর সম্বন্ধে জ্ঞান কীভাবে হবে ?॥ ১৪ ॥
সম্বন্ধ—নচিকেতার অন্তরের ভাব বুঝতে পেরে যমরাজ বললেন—