বায়ুর্যথৈকো ভুবনং প্রবিষ্টো রূপং রূপং প্রতিরূপো বভূব ।
একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপো বহিশ্চ ॥ ১০॥
ব্যাখ্যা—যেমন একই বায়ু অদৃশ্যভাবে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে, তথাপি ব্যক্ত অবস্থায় তাকে ভিন্ন ভিন্ন পদার্থের সংযোগে সেই সেই পদার্থের অনুরূপ গতি এবং শক্তিশালী মনে হয়, সেইরকম সকল প্রাণীর অন্তরস্থ পরব্রহ্ম পরমেশ্বর এক হয়েও ভিন্ন ভিন্ন প্রাণীর আকার-প্রকার অনুযায়ী ভিন্ন ভিন্ন শক্তি এবং গতিসম্পন্ন বলে প্রতিভাত হন । কিন্তু তিনি কেবলমাত্র সেইটুকুতেই সীমায়িত নন, তিনি প্রাণিগণের বাইরেও অনন্ত বিশ্বে অনন্ত রূপে বিরাজমান॥ ১০ ॥ (৯ নং মন্ত্রের অনুরূপ এই মন্ত্রের ব্যাখ্যা বুঝতে হবে) ।
সম্বন্ধ—এবার সূর্যের দৃষ্টান্ত দিয়ে পরমাত্মার নির্লিপ্তভাব দেখাচ্ছেন—