যথোদকং দুর্গে বৃষ্টং পর্বতেষু বিধাবতি ।
এবং ধর্মান্ পৃথক্ পশ্যংস্তানেবানুবিধাবতি ॥ ১৪ ॥
ব্যাখ্যা—বর্ষার জল সেই একই, কিন্তু যখন উঁচু ঢালু পর্বতের ওপর বৃষ্টিপাত হয় তখন জল সেখানে রুদ্ধ না হয়ে তীব্র বেগে পাহাড়ের নীচের দিকে গড়াতে থাকে । আর গড়াতে-গড়াতে বিভিন্ন মাটির রঙ, গন্ধ গ্রহণ করে পর্বতের চারদিকে বয়ে যায় । সেরূপ একই পরমাত্মা থেকে উদ্ভূত বিভিন্ন স্বভাববিশিষ্ট দেবতা, অসুর, গন্ধর্বাদিকে যেসব ব্যক্তি পরমাত্মা থেকে আলাদা মনে করে তাদের পূজা, উপাসনা আদি করে, তাদেরও ওই ছড়ানো-গড়ানো জলের মতোই বিভিন্ন দেব, অসুর ইত্যাদি নানা লোকে, বিভিন্ন প্রজাতিতে গমনাগমন করতে হয় । তাদের আর ব্রহ্মপ্রাপ্তির কোনো সম্ভাবনা থাকে না (গীতা ৯ ।২৩-২৪)॥ ১৪ ॥