য ইমং পরমং গুহ্যং শ্রাবয়েদ্ ব্রহ্মসংসদি ।
প্রযতঃ শ্রাদ্ধকালে বা তদানন্ত্যায় কল্পতে ।
তদানন্ত্যায় কল্পত ইতি ॥ ১৭ ॥
ব্যাখ্যা—যে ব্যক্তি শুচি শুদ্ধ চিত্তে যত্ন সহকারে এই পরম রহস্যময় প্রসঙ্গের তত্ত্ব বিশ্লেষণপূর্বক ভগবৎপ্রেমী শুদ্ধবুদ্ধি ব্রাহ্মণদের সমাবেশে কীর্তন করে অথবা শ্রাদ্ধকালে ভোজনরত ব্রাহ্মণদের শোনায় তার ওই কীর্তনরূপ শুভকর্ম অনন্ত ফলদায়ক হয়, সে অনন্ত জীবন লাভ করতে সমর্থ হয় । সে অনন্ত জীবন লাভ করতে সমর্থ হয় ।
‘সে অনন্ত জীবন লাভ করতে সমর্থ হয়’ এই কথা দ্বিতীয়বার বলে সিদ্ধান্তকে দৃঢ় নিশ্চিত এবং এই অধ্যায়ের পরিসমাপ্তি করা হয়েছে ।