নাচিকেতমুপাখ্যানং মৃত্যুপ্রোক্ত ্ঁ সনাতনম্ ।
উক্ত্বা শ্রুত্বা চ মেধাবী ব্রহ্মলোকে মহীয়তে ॥ ১৬ ॥
ব্যাখ্যা—এই অধ্যায়ে নচিকেতার প্রতি যমরাজ প্রদত্ত উপদেশ কোনো নতুন কথা নয়, এ হল পরম্পরাগত এক সনাতন উপাখ্যান । বুদ্ধিমান মানুষ এই উপাখ্যান অপরকে শোনালে এবং নিজে শুনলে ব্রহ্মলোকে গমন করে, ব্রহ্মানন্দ উপভোগ করে॥ ১৬ ॥