এষ সর্বেষু ভূতেষু গূঢ়োত্মা ন প্রকাশতে ।
দৃশ্যতে ত্বগ্র্যয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ ॥ ১২ ॥
ব্যাখ্যা—এই পরব্রহ্ম পুরুষোত্তম সকলের অন্তর্যামী, সকল প্রাণীর হৃদয় মধ্যে বিরাজমান, কিন্তু তিনি আপন মায়ার আবরণে সর্বদা অদৃশ্য । সেজন্য তিনি প্রত্যক্ষ হন না । যাঁরা ভগবানের আশ্রয় গ্রহণ করে আপন বুদ্ধিকে তীক্ষ্ন করে নিয়েছেন, সেই সূক্ষ্মদর্শী পুরুষগণই একমাত্র ঈশ্বর-কৃপায় সূক্ষ্ম বুুদ্ধি দিয়ে তাঁর দর্শন পান॥ ১২ ॥
সম্বন্ধ—বিবেকবান মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয়ে তাঁকে পাবার জন্য কী ধরনের সাধনা করবেন ? এই জিজ্ঞাসার উত্তরে যমরাজ জানাচ্ছেন—