স ত্বং প্রিয়ান্ প্রিয়রূপা ্ঁশ্চ কামানভিধ্যায়ন্নচিকেতোঽত্যস্রাক্ষীন্ ।
নৈতা ্ঁ সৃঙ্কাং বিত্তময়ীমবাপ্তো যস্যাং মজ্জন্তি বহবো মনুষ্যাঃ ॥ ৩ ॥
ব্যাখ্যা—যমরাজ বললেন—হে নচিকেতা ! তোমাকে আমি ভালো করে পরীক্ষা করে দেখে নিয়েছি, তুমি অত্যন্ত বুদ্ধিমান, প্রতিভাসম্পন্ন, বিবেকী তথা পরম বৈরাগ্যবান । কারণ নিজেকে অত্যন্ত চতুর, বিবেকী আর তার্কিক ভাবা লোকেরাও যে সমস্ত চমকদার সামগ্রীর মোহ-জালে জড়িয়ে পড়ে, সে সবকে তুমি অতি তুচ্ছ জ্ঞান করেছ । আমি অত্যন্ত প্রলোভনজনক ভাষায় তোমাকে বারবার পুত্র, পৌত্র, হাতি, ঘোড়া, গাভী, ধনরত্ন এবং সাম্রাজ্য প্রভৃতি বহুবিধ চরম ভোগের প্রলোভন দেখিয়েছি, শুধু তাই নয় স্বর্গের অতুলনীয়া সুন্দরী অপ্সরাদের চিরদিন ভোগ করার লোভ দেখিয়েছি, কিন্তু তুমি অতি সহজেই সে সবকে উপেক্ষা করেছ । অতএব তুমি অবশ্যই পরমাত্মতত্ত্ব কথা শোনার সর্বশ্রেষ্ঠ অধিকারী॥ ৩ ॥