এতদালম্বন ্ঁ শ্রেষ্ঠমেতদালম্বনং পরম্ ।
এতদালম্বনং জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে ॥ ১৭ ॥
ব্যাখ্যা—সমস্ত অবলম্বনের মধ্যে এই ওঁকারই পরব্রহ্ম পরমাত্ম লাভের পথে শ্রেষ্ঠ অবলম্বন । আর এটিই চরম আশ্রয় । এরপর আর কোনো আশ্রয় নেই অর্থাৎ পরমাত্মার শ্রেষ্ঠ নামের শরণাগত হওয়াই তাঁকে লাভ করার সর্বোত্তম এবং অমোঘ সাধনা । এই রহস্যকে জেনে যে সাধক শ্রদ্ধাপূর্বক এতে নির্ভর করেন, তিনি নিঃসন্দেহে পরমাত্মার পরমপদ লাভের গৌরব অর্জন করেন॥ ১৭ ॥
সম্বন্ধ—এইরূপে ওঁকারকে ব্রহ্ম এবং পরব্রহ্ম—এই দুই-এর প্রতীক বলে এখন নচিকেতার প্রশ্নানুসারে যমরাজ আত্মার স্বরূপ বর্ণনা করছেন—