আশাপ্রতীক্ষে সংগত ্ঁ সূনৃতাং চ ইষ্টাপূর্তে পুত্রপশূ ্ঁ শ্চ সর্বান্ ।
এতদ্ বৃঙ্ক্তে পুরুষস্যাল্পমেধসো যস্যানশ্ন ন্ বসতি ব্রাহ্মণো গৃহে ॥ ৮
ব্যাখ্যা—যার ঘরে অতিথি ব্রাহ্মণ উপবাসী থাকে, সেই মূর্খ ব্যক্তি বাঞ্ছিত বস্তু কোনোদিনই পায় না, আর যা তার পাওয়া একান্ত উচিত ছিল তা থেকেও সে বঞ্চিত হয় । শুধু পাবার আশায় আশায় থেকে দিন গোনাই সার হয় । এমন কি যদি কিছু পায়ও তা দিয়ে সে কোনো সুখ ভোগ করতে পারে না । তার কথার কোনো সত্যতা থাকে না । বাচন ভঙ্গি, কথার মিষ্টতা সবই নষ্ট হয় । সুতরাং সুন্দর বাক্য-প্রয়োগের দ্বারা যে ফল পাওয়া যায় তাও তার পক্ষে লাভ করা সম্ভব হয় না । তার ইতিপূর্বে কৃত শুভ কর্মাদি যেমন দান, যজ্ঞাদি ইষ্ট কর্ম, কূপ খনন, পুষ্করিণী খনন, ধর্মশালা নির্মাণ ইত্যাদি দ্বারা অর্জিত সমস্ত পুণ্যফল ওই ব্রাহ্মণ অতিথির অবমাননার ফলে ক্ষয়প্রাপ্ত হয় । শুধু তাই নয়, ব্রাহ্মণ অতিথির অবমাননায় তার পূর্বকৃত পুণ্য কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পুত্র, পশু আদি সমস্ত সম্পদই নষ্ট হয়॥ ৮ ॥
সম্বন্ধ—পত্নীর কথা শুনে ধর্মরাজ যম অতি সত্বর নচিকেতার কাছে উপস্থিত হলেন এবং বিধিসম্মতভাবে পাদ্য অর্ঘ্য আদি দ্বারা সৎকার করে তাঁকে বললেন —