অজীর্যতামমৃতানামুপেত্য জীর্যন মর্ত্যঃ ক্বধঃস্থঃ প্রজানন্ ।
অভিধ্যায়ন্ বর্ণরতিপ্রমোদানতিদীর্ঘে জীবিতে কো রমেত ॥ ২৮ ॥
ব্যাখ্যা—হে যমরাজ আপনিই বলুন—আপনার মতো অজর অমর মহান দেবতাদের দুর্লভ অমোঘ সঙ্গ লাভ করার পর মর-জগতের জরা-মরণশীল এমন কোন্ ব্যক্তি আছে যে রমণীর সৌন্দর্য, বিলাস, নৃত্যগীত, আমোদ-প্রমোদে মত্ত হয়ে সেগুলির প্রতি দৃষ্টিপাত করবে আর এই জগতে দীর্ঘকাল বেঁচে থাকাকে আনন্দের মনে করবে ? ॥ ২৮ ॥