শতায়ুষঃ পুত্রপৌত্রান্ বৃণীষ্ব বহূন্ পশূন্ হস্তিহিরণ্যমশ্বান্ ।
ভূমের্মহদায়তনং বৃণীষ্ব স্বয়ং চ জীব শরদো যাবদিচ্ছসি ॥ ২৩॥
ব্যাখ্যা—হে নচিকেতা ! তুমি খুব ভুল করছ, কারণ এই বর নিয়ে তুমি কী করবে ? তুমি বরং সুখ ভোগের জন্য যত খুশি ধন সম্পদ, শত বৎসর আয়ুসম্পন্ন পুত্র-পৌত্রাদির পরিবার চেয়ে নাও । তুমি অসংখ্য গবাদি পশু, হাতি, ঘোড়া, সোনা প্রভৃতি সম্পদযুক্ত বিশাল সাম্রাজ্য চেয়ে নাও । আবার সে সকল উপভোগ করবার জন্য যত বৎসর ইচ্ছা কর, বেঁচে থাকো ॥ ২৩ ॥