এষ তেঽগ্নির্নচিকেতঃ স্বর্গ্যো যমবৃণীথা দ্বিতীয়েন বরেণ ।
এতমগ্নিং তবৈব প্রবক্ষ্যন্তি জনাসস্তৃতীয়ং বরং নচিকেতো বৃণীষ্ব ॥১৯
ব্যাখ্যা—যমরাজ বললেন—হে নচিকেতা ! স্বর্গলাভের উপায়স্বরূপ যে অগ্নিবিদ্যার কথা তুমি দ্বিতীয় বরে জানতে চেয়েছ ; তোমাকে আমি তার যথাযথ উপদেশ দিলাম । এখন থেকে এই অগ্নি তোমারই নামে পরিচিত হবে । লোকে এখন থেকে এই অগ্নিকে নাচিকেত-অগ্নি বলে জানবে এবং তার সাধনা করবে । এবার তুমি তৃতীয় বর প্রার্থনা করো॥ ১৯ ॥
সম্বন্ধ—নচিকেতা তৃতীয় বর প্রার্থনা করছেন—