ত্রিণাচিকেতস্ত্রয়মেতদ্বিদিত্বা য এবং বিদ্বা ্ঁশ্চিনুতে নাচিকেতম্ ।
স মৃত্যুপাশান্ পুরতঃ প্রণোদ্য শোকাতিগো মোদতে স্বর্গলোকে ॥ ১৮ ॥
ব্যাখ্যা—কীরূপ আকারের কেমন এবং কতগুলি ইটের প্রয়োজন এবং কিভাবে এই অগ্নি চয়ন করতে হয়, এই সমস্ত কিছু নিশ্চিত জেনে যে কোনো জ্ঞানী ব্যক্তি নিষ্কামভাবে যদি এই নাচিকেত-অগ্নির বিধিপূর্বক তিনবার অনুষ্ঠান করেন, তিনি জীবিতাবস্থাতেই মৃত্যুকে জয় করে শোকতাপশূন্য হয়ে স্বর্গলোকের (অবিনাশী ঊর্ধ্বলোকের) উপভোগ্য সমস্ত আনন্দ লাভ করতে সমর্থ হন॥ ১৮ ॥