ত্রিণাচিকেতস্ত্রিভিরেত্য সন্ধিং ত্রিকর্মকৃৎ তরতি জন্মমৃত্যু ।
ব্রহ্মজজ্ঞং দেবমীড্যং বিদিত্বা নিচায্যেমা ্ঁশান্তিমত্যন্তমেতি ॥ ১৭ ॥
ব্যাখ্যা—তিনবার এই অগি—র চয়ন এবং যজ্ঞের অনুষ্ঠানকারী পুরুষ তিন বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করে নিষ্কামভাবে যজ্ঞ, দান, তপস্যা রূপ তিন কর্মের অনুষ্ঠান করেন এবং ইহ জগতে জন্ম-মৃত্যুর হাত থেকে চিরকালের জন্যে নিস্তার লাভ করেন । ব্রহ্মা থেকে উৎপন্ন এই যে জগৎ সেই জগৎকে জানবার উপায়স্বরূপ এই আরাধ্য অগ্নিদেবতাকে যিনি যথাবিধি এবং শুদ্ধ চিত্তে চয়ন করে তাঁর আরাধনা করেন তিনি অপার শান্তি লাভ করেন, যা আমি লাভ করেছি॥ ১৭ ॥