তমব্রবীৎ প্রীয়মাণো মহাত্মা বরং তবেহাদ্য দদামি ভূয়ঃ ।
তবৈব নাম্না ভবিতাঽয়মগ্নি সৃঙ্কাং চেমামনেকরূপাং গৃহাণ॥ ১৬ ॥
ব্যাখ্যা—মহাত্মা যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হয়ে নচিকেতাকে বললেন—‘তোমার অতুলনীয় যোগ্যতা দেখে আমি মুগ্ধ । তার জন্যে আমি খুশি হয়ে এখন তোমাকে, না চাওয়া সত্ত্বেও অতিরিক্ত আর একটি বর দিচ্ছি । যে অগ্নিবিদ্যা তোমাকে উপদেশ করলাম, সেই অগ্নিবিদ্যা আজ থেকে তোমার নামেই পরিচিতি লাভ করবে । তৎসহ দেবত্ব প্রাপ্তির জন্যে বহুবিচিত্র যজ্ঞ-বিজ্ঞানরূপী এই রত্নহারটিও তোমাকে উপহার দিচ্ছি, এটিও তুমি গ্রহণ করো॥ ১৬ ॥
সম্বন্ধ—যমরাজ এবার নাচিকেত-অগ্নির ফল বিষয়ে বর্ণনা করছেন—