প্র তে ব্রবীমি তদু মে নিবোধ স্বর্গ্যমগ্নিং নচিকেতঃ প্রজানন্ ।
অনন্তলোকাপ্তিমথো প্রতিষ্ঠাং বিদ্ধি ত্বমেতং নিহিতং গুহায়াম্ ॥ ১৪ ॥
ব্যাখ্যা—হে নচিকেতা ! আমি ওই স্বর্গপ্রাপ্তিকারক অগ্নিবিদ্যা বিশেষভাবে জানি, আর তা তোমাকে যথাযথ বর্ণনা করছি, তুমি মনোযোগ দিয়ে শোনো । এই অগ্নিবিদ্যা অনন্ত—অবিনাশী স্বর্গদায়ক আর তার আধার স্বরূপ । তবে তুমি এই অগ্নিবিদ্যাকে অতীব গোপনীয় বলে জানবে । এই বিদ্যা একমাত্র বিদ্বান ব্যক্তিগণেরই জানার বিষয়, আর তা তাঁদের হৃদয়ের বুদ্ধিরূপী গুহায় লুক্কায়িত থাকে॥ ১৪ ॥
সম্বন্ধ—এ কথা বলার পর যমরাজ পুনরায় বলছেন—