এবমেবৈষ মঘবন্নিতি হোবাচৈতং ত্বেব তে ভূয়োহনুব্যাখ্যাস্যামি বসাপরাণি দ্বাত্রিংশতং বর্ষাণীতি। স হাপরাণি দ্বাত্রিংশতং বর্ষাবাস তস্মৈ হোবাচ ॥ ৩
অন্বয় : এবম্ এব (এই প্রকারেই) এষঃ (ইহা) মঘবন্! ইতি হ উবাচ—এতম্ (ইহা) তু এব তে (তোমাকে) ভূয়ঃ অনুব্যাখ্যাস্যামি (ব্যাখ্যা করিব)। বস (বাস কর) অপরাণি দ্বাত্রিংশতম্ বর্ষাণি (আরও বত্রিশ বৎসর) ইতি। স হ অপরাণি দ্বাত্রিংশতম্ বর্ষাণি উবাস (বাস করিল)। তস্মৈ (তাহাকে) হ উবাচ (বলিলেন)
সরলার্থ : প্রজাপতি বলিলেন—’ইন্দ্ৰ, ইহা এই রকমই। তোমাদের নিকট এই বিষয়টি আবার ব্যাখ্যা করিব। তুমি আরও বত্রিশ বৎসর এখানে বাস কর।’ ইন্দ্র আরও বত্রিশ বৎসর বাস করিলেন। তারপর (প্রজাপতি) তাঁহাকে বলিলেন—।